দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার কালিগঞ্জে গলায় রশি দিয়ে ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় রাশিদুল ইসলাম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রাশিদুল উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের মিজানুর রহমানের ছেলে।
পরিবারের বরাত দিয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, গত ১৫ আগস্ট বাড়িতে মায়ের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে রাশিদুল গলায় রশি দিয়ে ফাঁস দেয়। বিষয়টি দেখতে পেয়ে তার মা ফজিলা খাতুন প্রতিবেশীদের সহায়তায় তাকে উদ্ধার করেন। পরে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে রাশিদুলকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৭ আগস্ট) ভোর রাতে তার মৃত্যু হয়।
বর্তমানে শিশুটির মরদেহ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
যে আই